তাহিরপুরে ধরা পড়েছে বিরল প্রজাতির বন্যপ্রাণী

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

তাহিরপুরে ধরা পড়েছে বিরল প্রজাতির বন্যপ্রাণী

Manual6 Ad Code

তাহিরপুর প্রতিবেদক :: তাহিরপুরে জনতার হাতে ধরা পড়েছে বিরল প্রজাতির বন্যপ্রাণী।

Manual2 Ad Code

সোমবার সকালে তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও (টেটিয়াপাড়া) গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আবু বক্কর তাঁর বসতবাড়ির চাউর গাছের ডালে একটি বিরল প্রজাতির বন্যপ্রাণী দেখতে পান।

পরে এলাকাবাসীর সহযোগিতায় গাছের ডাল কেটে মাটিতে ফেলে পিটিয়ে আহত করে প্রাণীটি আটক করতে সক্ষম হন। প্রাণীটি দেখতে কালো, লম্বায় প্রায় পাঁচ ফুট।

এ সময় প্রাণীটির আক্রমণে রহিছ মিয়া নামের এক ব্যক্তি আহত হন। প্রাণীটি দেখতে আশপাশের কয়েক’টি গ্রামের নারী, পুরুষ ভিড় জমান আবু বক্করের বাড়িতে। সন্ধ্যায় প্রাণীটি বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

Manual6 Ad Code

তাহিরপুর উপজেলার দলইড়গাঁও বন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, সীমান্ত এলাকা হওয়ায় রাতের আঁধারে ভারত থেকে পথ হারিয়ে প্রাণীটি এপারে চলে এসেছে। আমরা এর আগে এরকম প্রাণী আর দেখিনি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে প্রাণীটি অবমুক্ত করা হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code