তিনি সানি লিওন নন, পর্নস্টার…(ভিডিওসহ)

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৬

তিনি সানি লিওন নন, পর্নস্টার…(ভিডিওসহ)

Manual2 Ad Code

images (1)

বিনোদন ডেস্ক :: রাখি সাওয়ান্ত। সব সময় খবরের শিরোনাম হতে ভালোবাসেন নায়িকা। বলিউডে এখনও কোনো হিট সিনেমা উপহার দিতে পারেননি। কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নিজের পোশাকে লাগিয়ে ব্যাপক সমালোচিত হন।

নায়িকার দাবি ছিল, তিনি নাকি দেশটির স্বাধীনতা দিবস পালন করছেন। তারও আগে পর্নস্টার হওয়ার ঘোষণা দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন রাখি।

এবার সেন্সর বোর্ডের ওপর নিজের রাগ ঝাড়লেন তিনি। আর উদাহরণ হিসেবে টেনে আনলেন সাবেক পর্নস্টার সানি লিওনকে।

রাখির নতুন ছবি ‘এক কহানি জুলি কি’ কে ‘এ’ সার্টিফিকেট দিয়েছে সেন্সর বোর্ড।

Manual6 Ad Code

তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

সেখানে তিনি বলেন, সেন্সর বোর্ডের কাজ আমার মাথায় খেলে না। ছবিটি প্রথমে ‘ইউ এ’ সার্টিফিকেট দিয়েছিল। আর এখন কয়েকটা ডায়লগের জন্য তারা ‘এ’ সার্টিফিকেট দিচ্ছে।

Manual8 Ad Code

তিনি বলেন, এমন অনেক সিনেমা আছে যেগুলো পরিবারের সবার সঙ্গে দেখা যায় না। অশালীন ইঙ্গিতও রয়েছে ওই সিনেমাগুলোতে। আর সেন্সর বোর্ডের কর্তারা বলছে রাখির ছবি তাই ‘এ’ দিয়েছি।

সানি লিওনের প্রসঙ্গ টেনে রাখি বলেন, আরে আমি তো সানি লিওন নই, কোনো পর্নস্টারও নই। আমি বলিউডের নায়িকা। অনেক সংগ্রাম করে এ জায়গায় এসেছি।

Manual7 Ad Code

সানি লিওনের ছবির কথা উল্লেখ করে তিনি বলেন, সেন্সর বোর্ড ‘এক পেহেলি লীলা’কে ‘ইউ এ’ সার্টিফিকেট দিতে পারল। যেখানে সানি লিওন নগ্ন হয়েছে, ছোট জামাকাপড় পরেছে। ছবির বিষয়বস্তুও অশ্লীল। অথচ আমার ছবি পেল ‘এ’। কিন্তু আমার ছবিতে কোনো অ্যাডাল্ট কনটেন্ট নেই।

রাখির দাবি, যেসব প্রযোজকদের টাকা বেশি তাদের সিনেমা নিয়ে সেন্সর বোর্ডের সমস্যা থাকে না। তাদের কাছ থেকে টাকা নিতে পারে। আর যে সব প্রোডিউসারের কম টাকা আছে তাদের ছবি নিয়ে সমস্যা তৈরি করে। বোর্ডের সদস্যরা আসলে অশিক্ষিত।

Manual6 Ad Code

সেন্সর বোর্ডকে শিক্ষা দিতে গোটা বিষয়টি নিয়ে রাখি আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code