তিন মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৭

তিন মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া

Manual8 Ad Code

টানা তিন মাস পর (৯৪ দিন) দেশের বাইরে অবস্থান শেষে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Manual3 Ad Code

বুধবার (১৮ অক্টোবর) বিকেল ৫টা ৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি।

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা করেন তিনি। সেখানে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ হাজারও নেতাকর্মী বিদায় জানান খালেদা জিয়াকে।

এদিকে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে রাজধানীর এমইএস থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরীসহ দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা সেখানে অবস্থান নেয়। নেতাকর্মীদের অনেকে অভিযোগ করেছেন, পুলিশ তাদের বিমানবন্দর পর্যন্ত পুলিশ যেতে বাধা দিয়েছে।

বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নানা রঙের ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার পাশে মানবপ্রাচীর তৈরি করেন তারা। বিএনপি চেয়ারপারসনকে একনজর দেখতে সাধারণ জনতাও অংশ নেন বিএনপির এ অভ্যর্থনায়।

Manual3 Ad Code

অন্যদিকে বাইরে বিএনপি নেতা-কর্মীদের অবস্থানের কারণে বিমানবন্দর সড়কে দেখা দিয়েছে যানজট।

Manual4 Ad Code

চিকিৎসার জন্য লন্ডনে তিন মাসের বেশি সময় অবস্থান করলেও রাজনৈতিকভাবে খালেদা জিয়ার এ সফরের গুরুত্ব রয়েছে বলে মনে করেন দলটির নেতাকর্মীরা। দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েই বিএনপি চেয়ারপারসন দেশে ফিরলেন- এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে গুলশানের বাসভবন ফিরোজাতে যাবেন খালেদা জিয়া। দীর্ঘ যাত্রার এই ধকল সামলাতে বাসায় পৌঁছে তিনি বিশ্রাম নেবেন। শারীরিক অবস্থা ভালো থাকলে দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলতে পারেন তিনি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code