সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৭
গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, তৃণমূলের কর্মীরাই বিএনপির প্রাণ। দলীয় কার্যক্রম গতিশীল ও দলকে বিজয়ী করতে তৃণমূলের কর্মীরাই মূখ্য ভূমিকা পালন করে থাকেন। এজন্য বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে দেশ ব্যাপি শুরু হয়েছে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম।
তিনি উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির উদ্দ্যোগে আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। লাকী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকাল ৩টায় অনুষ্টিত অনুষ্টানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুন নুর।
স্বগত বক্তব্য রাখেন- ওয়ার্ড সাধারন সম্পাদক ইকবাল হুসেন হিরা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আমিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, সিলেট বিএনপির সদস্য জসীম উদ্দিন, লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক যুগ্ম সম্পাদক ওসামন গনী মেম্বার, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সামসুদ্দিন আল আজাদ, আব্দুল মতিন, ইউনুছ আলী, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ, উপজেলা বিএনপি নেতা মো: জিয়া উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মুজাম্মীল আলী, তোয়াকুল ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হুসেন, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, ইউপি সদস্য এনামুল হক, রুবেল আহমদ, মরতুজ আলী, লেংগুরা ইউনিয়ন বিএনপি নেতা জলাল উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন বিএনপি নেতা ডা: মাসুক আহমদ, আব্দুল খালিক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হুসেন রিপন, যুগ্ম সম্পাদক কাওছার আহমদ সাজু, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, তরুন প্রজন্ম দল সভাপতি আলম, সাধারন সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি