তৌকিরের ছবিতে ওরা তিন জন

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জুন ২০, ২০১৬

তৌকিরের ছবিতে ওরা তিন জন

Manual6 Ad Code

1_16823 (1)

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদের নতুন ছবি ‘হালদা’-তে অভিনয় করবেন দর্শকনন্দিত তিন অভিনয়শিল্পী জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা এবং মোশাররফ করিম। এছাড়াও থাকছেন ফজলুর রহমান বাবু ও রুনা খান।

Manual6 Ad Code

নির্মাতা তৌকির আহমেদ জানান, ‘গল্পের প্রয়োজনেই এই তিন অভিনয়শিল্পীকে নির্বাচন করেছি। ছবির গল্প তাদের কাছে ভালো লেগেছে, আশা করছি তারাও গল্পের সঙ্গে নিজেদের অভিনয় দক্ষতা যুক্ত করে ভালো কিছু দিবেন। সবমিলিয়ে ভালো একটা কাজ হতে যাচ্ছে।

আগামী ৭ আগস্ট থেকে টানা ২৫ দিন হালদা নদী ও এর আশপাশের এলাকায় ছবির চিত্রধারণের কাজ চলবে বলে জানা গেছে। হালদায় মাছ ডিম ছাড়ে এবং নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় এবং নদী তীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা নিয়েই ‘হালদা’ ছবির কাহিনি গড়ে উঠেছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code