সিলেট ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৭
সিলেটের দক্ষিণ সুরমায় হযরত দরিয়া শাহ মাজার থেকে পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড গ্রেনেড ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলের দিকে শ্রমিকরা এসব দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সিলেট র্যাব-৯ এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, ঘটনাস্থল পরিদর্শন করে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার বলে নিশ্চিত করেছে র্যাব। উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড ও ম্যাগাজিন থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, বুধবার মাজারের উন্নয়নের জন্য মাটি খুঁড়লে এসব অস্ত্রের অংশ বিশেষ দেখা যায়। মাজার কর্তৃপক্ষ প্রশাসনকে বিষয়টি জানালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পাঁচটি হ্যান্ড-গ্রেনেড ও আগ্নেয়াস্ত্রের ১৯টি ম্যাগজিন উদ্ধার করে। মুক্তিযুদ্ধচলাকালীন সময় মাজারে মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প ছিল বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি