indexবিনোদন ডেস্ক :: সদ্য মুক্তি পেয়েছে আমির খানের নতুন ছবি ‘দঙ্গল’-এর ট্রেলার। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে সেটি। অনেকে অপেক্ষা করে রয়েছেন ছবি মুক্তির জন্য, অনেকেরই আবার ট্রেলার দেখে ভাল লাগেনি। তাঁরা সালমান খানের ছবি ‘সুলতান’-এর ‘কপি’ বলছেন ‘দঙ্গল’-কে। এ হেন নানা রকম মতামত দেখা যাচ্ছে ফেসবুক এবং টুইটারে।

Manual6 Ad Code

এরই মধ্যে টেনিস তারকা সানিয়া মির্জার এক টুইটকে কেন্দ্র করে আবারও তোলপাড় হল সোশ্যাল মিডিয়ায়। একটি পোস্টে তিনি ‘দঙ্গল’ ছবি বয়কট করার কথা বলেন। আমির খানের দু’টি ছবি পোস্ট করে টেনিস সুন্দরী তার উপরে লেখেন, আমির খান ঠিকই বলেছেন। দেশজুড়ে অসহিষ্ণুতা বাড়ছে। পোস্টের বামপাশের ছবিতে দেখা যাচ্ছে আমির খান বাইকের উপর বসে রয়েছেন হেলমেট, গ্লাভস পড়ে। ডানপাশের ছবিতে দেখা যাচ্ছে, সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দঙ্গল’ ছবির ট্রেলারের একটি দৃশ্য যেখানে আমির খান খুবই সাধারণ চেহারায় স্কুটারে চড়েছেন।

Manual1 Ad Code

ছবি দু’টির ক্যাপশন হিসেবে সানিয়া লেখেন, বাম পাশের ছবিটিতে যে আমির খানকে দেখা যাচ্ছে, তিনি ইউপিএ সরকারের সময়কার। আর ডান পাশের ছবিতে যে সাধারণ মধ্যবিত্ত আমিরকে দেখা যাচ্ছে, তিনি এনডিএ সরকারের সময়কার। বোঝাই যাচ্ছে, তাঁর পোস্টের উদ্দেশ্য ছিল ব্যাঙ্গ করা। এছাড়াও, পোস্টে তিনি ‘বয়কটদঙ্গল’ হ্যাশট্যাগ যোগ করেন। এরপর টুইটার জুড়ে ছড়িয়ে পড়ে সেই হ্যাশট্যাগ।

Manual3 Ad Code

২০১৫ সালের ২৩ নভেম্বর একটি অনুষ্ঠানে দেশে অসহিষ্ণুতা বাড়ছে বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন আমির খান। স্ত্রী কিরণ রাও’কে উদ্ধৃত করে বলেছিলেন, ও জানতে চায়, আমাদের কি দেশ ছেড়ে চলে যেতে হবে। অসহিষ্ণু পরিবেশে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ও উদ্বিগ্ন। পরে অবশ্য তিনি বলেন, আমার কথার ভুল অর্থ বের করা হয়েছিল। ভারত অসহিষ্ণু, এমন কথা আমি বলিনি। বলেছিলাম, ভারতে অসহিষ্ণুতা বাড়ছে।