দলীয় প্যাড ‘চুরি’ করে স্পিকারকে চিঠি দিয়েছেন মোকাব্বির খান

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০১৯

দলীয় প্যাড ‘চুরি’ করে স্পিকারকে চিঠি দিয়েছেন মোকাব্বির খান

Manual5 Ad Code

সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান দলীয় প্যাড ‘চুরি’ করে শপথ নেয়ার বিষয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন বলে অভিযোগ করেছেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।

Manual7 Ad Code

সোমবার (০১ এপ্রিল) বেলা বিকেলে গণফোরামের প্যাডে পাঠানো চিঠিতে দু’এক দিনের মধ্যে শপথ নেয়ার আগ্রহের কথা জানান মোকাব্বির খান। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গণফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) আফসারি আমিন আহমেদ সংসদে চিঠিটি নিয়ে যান। চিঠির পরিপ্রেক্ষিতে তাকে মঙ্গলবার দুপুর ১২টায় শপথ গ্রহণের জন্য সময় দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথের বিষয়ে মোকাব্বির খান বলেন, ‘আমি গণফোরামের সিদ্ধান্তেই শপথ নিচ্ছি। আমার পার্টি থেকে বলা হয়েছে, শপথ নিতে। আমি তো বিএনপির প্রার্থী না। তাই তাদের বিষয়ে কিছু জানি না। আমি সোমবার বিকাল স্পিকারকে চিঠি দিয়েছি।’

Manual4 Ad Code

এ বিষয়ে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘দলীয় সিদ্ধান্ত হচ্ছে শপথ না নেয়ার। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত এটা। আমাদের কেন্দ্রীয় কমিটির আরেকটি মিটিং আছে। তার আগেই উনি এটা কেন করলেন, বুঝলাম না। দলীয় সিদ্ধান্ত অমান্য করেই তিনি শপথ নিচ্ছেন। উনি যা বলছেন তা সঠিক না।’

গণফোরামের প্যাডে স্পিকারকে চিঠি পাঠানোর বিষয়ে সুব্রত চৌধুরী বলেন, ‘মোকাব্বির খান গণফোরামের প্যাড ‘চুরি’ করে সেই কাগজে স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছেন। মোকাব্বিরের বিষয়ে কী ধরনের সিদ্ধান্ত নেয়া হবে? জানতে চাইলে তিনি বলেন, পরে বৈঠক করে তা জানানো হবে।’

সুব্রত চৌধুরী

Manual1 Ad Code

এর আগে গত ৭ মার্চ এমপি সুলতান মোহাম্মাদ মনসুর (মৌলভীবাজার-২) একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেন। শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরই মনসুরকে বহিষ্কার করে গণফোরাম।

তারও আগে ঐতিহাসিক ৭ মার্চ শপথ আয়োজনের অনুরোধ জানিয়ে ৩ মার্চ পৃথকভাবে স্পিকারের কাছে চিঠি পাঠান গণফোরামের দুই সংসদ সদস্য। তবে ওইদিন শপথ নেননি মোকাব্বির খান।

Manual2 Ad Code

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্লাটফর্মে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন গণফোরামের মনসুর।

অন্যদিকে মোকাব্বির খান সিলেট-২ আসন থেকে গণফোরামের প্রতীক ‘উদীয়মান সূর্য’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।

বিএনপি ও গণফোরামসহ আরও কয়েকটি দল জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে বিএনপি ছয়টি আসনে এবং গণফোরাম দুটি আসনে বিজয়ী হয়। তবে ‘ব্যাপক ভোট ডাকাতির’ অভিযোগ এনে জোট নির্বাচনের ফলাফল বর্জন করে নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code