দলীয় শৃঙ্খলা ভঙ্গ: বিএনপি থেকে বহিস্কার সেলিম

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: বিএনপি থেকে বহিস্কার সেলিম

Manual5 Ad Code

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থ বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুলাই) বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম তপু স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual3 Ad Code

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থ বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্র মোতাবেক সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে দলীয় নেতাকর্মীদের তার সাথে যোগাযোগ না রাখার অনুরোধও করা হয়ে এই বিজ্ঞপ্তিতে।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বিদ্রোহী প্রার্থী হন।

Manual3 Ad Code

সোমবার (০৯ জুলাই) থেকে সেলিমকে বহিষ্কারের গুঞ্জন শোনা গেলে সে সময় সেলিম বলেন, ‘আই ডোন্ট মাইন্ড। নো প্রবলেম। আমি ৮ জুলাই সভাপতির কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছি। আমি যেহেতু নাগরিক কমিটি থেকে নির্বাচন করছি, সেহেতু দল থেকে তো করার সুযোগ নেই। বহিষ্কারের ব্যাপারে তার বক্তব্য জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code