দাঁড়ি গজিয়েছে সানির মুখে!

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৭

দাঁড়ি গজিয়েছে সানির মুখে!

Manual6 Ad Code

বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। তাকে নিয়ে আলোচনা, সমালোচনা বিতর্কের শেষ নেই। তবে নিজের কাজে একের পর এক চমক দেখিয়েছেন তিনি। কিন্তু সানি লিওনের মুখে দাঁড়ি কেন? ভক্তদের মনে এমন প্রশ্ন জন্ম নেয়াটাই স্বাভাবিক।

Manual2 Ad Code

সানি লিওন এবার নিজেকে উপস্থাপন করছেন ভিন্নরূপে। পুরুষের বেশে তার মুখমণ্ডল ভর্তি গোঁফদাড়ি লক্ষ্য করা গেছে। তার সাজে বাদ পড়েনি পুরুষালী ছোট চুল। আবেদনময়ী সানির গোঁফ-দাঁড়ি যুক্ত এই ছবিই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

Manual7 Ad Code

গত রবিবার (১২ অক্টোবর) সানি লিওন তাঁর টুইটারে কয়েকটি ছবি ও একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তাকে দেখা যাচ্ছে একদম ছেলে সেজে বসে আছেন নায়িকা। তবে ইচ্ছাকৃতভাবে নয়, সিনেমার জন্যই সানির এই বেশ।

আরবাজ খানের বিপরীতে ‘তেরা ইনতেজার’ সিনেমায় কাজ করছেন সানি লিওন। এতে ‘বার্বি গার্ল’ শিরোনামের একটি গানের জন্য তাঁকে ছেলের ছদ্মবেশ নিতে হয়েছে। টুইটারে মজা করে তিনি লিখেছেন, ‘ছেলের সাজে আমাকে তো একেবারে আমার বাবা আর ভাইয়ের মতো দেখাচ্ছে।’

Manual7 Ad Code

উল্লেখ্য, রাজীব ওয়ালিয়ার পরিচালনায় ‘তেরে ইনতেজার’ ছবিতে জুটি বেঁধেছেন আরবাজ খান-সানি লিওন। রোমান্টিক ঘরানার এই ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ নভেম্বর।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code