kajol-dabangবিনোদন ডেস্ক :: দাবাং ফ্র্যাঞ্চাইজি নিয়ে ফিল্ম মহলে শোরগোল লেগেই থাকে… প্রতিবারই গুঞ্জন ওঠে এবার বোধ হয় চুলবুল পাণ্ডের বিপরীতে আর দেখা যাবে না সোনাক্ষী সিনহাকে। পর পর দু’বার সোনাক্ষীকে দেখা গিয়েছে, সালমান খানের বিপরীতে। তবে ইদানিংকালে সোনাক্ষীর সঙ্গে সম্পর্ক বিশেষ ভালো নয় সালমানের। তাই মনে করা হচ্ছে দাবাং ৩-এ আর দেখা যাবে না সোনাক্ষীকে।

Manual5 Ad Code

সম্প্রতি জনপ্রিয় বিনোদন পত্রিকা ফিল্ম ফেয়ার-এ প্রকাশিত একটি খবর অনুযায়ী, দাবাং ৩-এ সালমানের বিপরীতে দেখা যাবে কাজলকে। যদিও এ ব্যাপারে আরবাজ খান প্রোডাকশন, সালমান খান অথবা কাজল কেউই মুখ খোলেননি।

তবে এ খবর যদি শেষ পর্যন্ত সত্যি হয় তা হলে এই নিয়ে তিন বার সালমানের বিপরীতে দেখা যাবে কাজলকে।

Manual6 Ad Code

এর আগে সালমানের বিপরীতে কাজলকে দেখা গিয়েছে প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া এবং কুছ কুছ হোতা হ্যায় ছবিতে। বলাই বাহুল্য এঁরা দু’জন এক সঙ্গে স্ক্রিনে থাকা মানে বক্সঅফিসে অকাল দিওয়ালি।

Manual2 Ad Code