দিলদার হোসেন সেলিম’র কৃতজ্ঞতা

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯

দিলদার হোসেন সেলিম’র কৃতজ্ঞতা

Manual7 Ad Code

সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম সর্বস্থরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) এক বিবৃতিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual2 Ad Code

বিবৃতিতে তিনি বলেন, যারা সরকারের নজিরবিহীন জুলুম-নির্যাতন, হামলা-মামলা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে গণতন্ত্র রক্ষায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়েছেন, বিভিন্ন ভাবে সহযোগীতা করেছেন, এসব সহযোগিতার প্রতিদান আমি কখনও দিতে পারবো না। আমি আপনাদের ভালবাসায় মুগ্ধ ও চিরকৃতজ্ঞ।

তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত প্রহসনের নির্বাচন দেখে দেশের মানুষ হতবাক। এমন ভোট ডাকাতি ও নির্যাতন-নিপিড়ন কোন স্বাধীন দেশে ঘটেনি। তিনি সকলকে ধর্য ধরার আহবান জানান। নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দী সকল নেতাকর্মীদের অভিলম্বে মুক্তির দাবি জানান।

৩০ ডিসেম্বর আওয়ামীলীগ সিলেট-৪ আসনসহ সারা দেশে যে, কলংঙ্কজনক অধ্যায় রচিত করেছে তার প্রতিবাদ জানিয়ে বলেন, আমার নির্বাচনী এলাকায় সরকার প্রশাসন দিয়ে ভোট ডাকাতি করেছে ইতিহাস তার স্বাক্ষী হয়ে থাকবে।

Manual3 Ad Code

তিনি বলেন, আমার এলাকা অধিকাংশ কেন্দ্র থেকে ধানের শীষের পুলিং এজেন্ট বাহির করে দিয়ে তারা ইচ্ছামত ভোট প্রদান করেছে। সাবেক এমপি সেলিম বলেন, অচিরেই দেশ মাতা বেগম জিয়ার মুক্তি, অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে কেন্দ্র ঘোষিত সকল কর্মসুচী বাস্তবায়নে সকলের প্রতি আহবান জানান।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code