দীপিকার সাথে স্বপ্ন সত্যি করতে চান ব্রাভো

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৬

দীপিকার সাথে স্বপ্ন সত্যি করতে চান ব্রাভো

Manual1 Ad Code
download-6বিনোদন ডেস্ক :: এখন দেশের সবথেকে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন। তার ভক্তর সংখ্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে। তালিকায় রয়েছে এমন এমন সব নাম, যাদের নিজেদেরই ভক্তর সংখ্যা অনেক। কিন্তু তারাও ভক্ত দীপিকার।
এবার দীপিকার ভক্ত তালিকায় নতুন সংযোজন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডোয়েন ব্রাভো।
দীপিকার প্রতি ভালবাসা জানাতে গিয়ে ব্রাভো বলেছেন, ‘আমি দীপিকার সাথে দেখা করেছি। সে আমার অনেক প্রিয়। আমি তার দিকে তাকিয়ে মুগ্ধ হয়েছি। আমি তার অনেক বড় ভক্ত। আমাদের সাথে সৌজন্য বিনিময় ছাড়া অবশ্য আর কোনো কথা হয়নি।’
দীপিকার সাথে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করে ব্রাভো বলেছেন, ‘আমি তার সঙ্গে একটি গান করতে চাই। এরকম হলে আমার স্বপ্ন সত্যি হবে।’
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code