দুই মাজার জিয়ারত শেষ : রাতেই সিলেট ত্যাগ করবেন খালেদা

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮

দুই মাজার জিয়ারত শেষ : রাতেই সিলেট ত্যাগ করবেন খালেদা

Manual1 Ad Code

সিলেটের শাহ জালাল (রহ.) ও শাহপারণ (রহ.) এর মাজার জিয়ারত করলেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া।

Manual8 Ad Code

সোমবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় সার্কিট হাউজ থেকে শাহজালাল (রহ.) এর মাজারে পৌঁছেন বিএনপি নেত্রী। সেখানে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে মহিলা এবাদত খানায় তিনি ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এরপর সন্ধ্যা সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শাহপরাণের মাজারে যান তিনি। সেখানে দোয়া ও মোনাজাত শেষে ফের সিলেট সার্কিট হাউজের পৌঁছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

Manual3 Ad Code

জিয়ারতকালে শাহজালাল ও শাহপরাণ মাজার এলাকা জুড়ে হাজার-হাজার নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।

Manual7 Ad Code

এদিকে সার্কিট হাউজে রাতের খাবার শেষে আবারও সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এরআগে বিকেল সাড়ে ৪টায় নগরীর হুমায়ূন রশীদ চত্বর মেন্দিবাগ হয়ে নগরীতে প্রবেশ করে খালেদার জিয়ার গাড়ি বহর। পরে গাড়িবহর নিয়ে সার্কিট হাউজে প্রবেশ করেন চেয়ারপারসন। এসময় নগরীতে জড়ো হওয়া হাজারো নেতাকর্মী তাঁকে শ্লোগান শ্লোগানে স্বাগত জানান। পরে দুই মাজার জিয়ারতের উদ্দেশ্যে বিকেল ৫টায় বের হন তিনি। হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের জন্য এটি তাঁর ব্যক্তিগত সফর।

সিলেটের প্রবেশ মুখেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। রাস্তার দুপাশে হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে পড়ে চায়ের নগরী। সেখানে ব্যানার-ফেস্টুন নিয়ে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ সময় বিএনপি চেয়ারপারসন হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

Manual6 Ad Code

যাত্রাকালে মহাসড়কের ভিবিন্ন স্থানে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান। এসময় হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছান জানিয়ে ধীরে ধীরে এগুতে থাকেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এর আগে সকাল ৯টায় ১৬ মিনিটে রাজধানীর গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে রওনা হন খালেদা জিয়া। সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসন ঢাকা ত্যাগ করেন। গুলশান-১ হয়ে তেজগাঁও, কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল ও যাত্রাবাড়ী হয়ে নারায়ণগঞ্জে প্রবেশ করে খালেদা জিয়ার গাড়িবহর।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code