সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৭
বিনোদন ডেস্ক :: বাংলা চলচ্চিত্রের স্টাইলিশ নায়কদের অন্যতম জাফর ইকবাল। যাকে চিরসবুজ নায়কও বলা হয়। তার প্রথম ছবির নাম ‘আপন পর’। সব মিলিয়ে ১৫০টির মতো ছবিতে জাফর ইকবাল অভিনয় করেন।
ঈদের ছুটিতে দেখা নিতে পারেন জাফর ইকবালের সিনেমা। অনলাইনে অফিসিয়ালি প্রকাশ হওয়া দশটি সিনেমার তালিকা দেওয়া হলো নিচে।
অনলাইনে না থাকায় দেওয়া গেল না ভাই বন্ধু, বন্ধু আমার, মাস্তান, বেদ্বীন, মিস লংকা, দিনের পর দিন, শঙ্খনীল কারাগার, অবুঝ হৃদয় বা একমুঠো ভাত-এর মতো স্মরণীয় সিনেমার হদিস। সে হিসেবে এ তালিকা ‘জাফর ইকবালের সেরা দশ’ নয়।
জাফর ইকবালের প্রথম সিনেমা ‘আপন পর’ পরিচালনা করেন বশীর হোসেন। নায়িকা ছিলেন কবরী। এ সিনেমার ‘যা রে যাবি যদি যা’ গানটি বেশ জনপ্রিয় হয়।
‘আর্শিবাদ’-এ জাফর ইকবালের নায়িকা ছিলেন অঞ্জু ঘোষ। আরো অভিনয় করেন সুচন্দা, সুমিতা দেবী ও গোলাম মুস্তফা।
হাফিজউদ্দিন পরিচালিত সিনেমা ‘অবদান’। আরো অভিনয় করেন শাবানা, জসিম, নাসরিন, গোলাম মুস্তফা ও দিলদার।
মজিবর রহমান পরিচালিত ‘জবাব চাই’-এ জাফর ইকবালের সঙ্গে আরো ছিলেন ফারুক, ববিতা ও চম্পা।
‘প্রেমিক’ পরিচালনা করেন মইনুল হোসেন। আরো অভিনয় করেন ববিতা, নূতন, অঞ্জনা ও এটিএম শামসুজ্জামান।
বেলার আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’ জাফর ইকবালের ক্যারিয়ারের অন্যতম সিনেমা। তার বিপরীতে ছিলেন কাজরী ও সুবর্ণা মুস্তফা। সিনেমাটির সবগুলো গান এখনো জনপ্রিয়।
জাফর ইকবাল-ববিতা জুটির একটি আলোচিত সিনেমা ‘প্রেম বিরহ’। আরো ছিলেন প্রবীর মিত্র, নূতন ও রাজিব। পরিচালনা করেন মইনুল হোসেন।
বাংলাদেশ-পাকিস্তানের যৌথ প্রযোজনার সিনেমা ‘যোগাযোগ’। পরিচালনা করেন মইনুল হোসেন। আরো অভিনয় করেন রাজ্জাক, শবনম, চম্পা, রাজিব ও প্রবীর মিত্র।
মাইনুল হোসেন পরিচালিত ‘দোষী’তে জাফর ইকবাল ছাড়াও অভিনয় করেন ববিতা, দিতি, সোহেল চৌধুরী, সুচন্দা ও প্রবীর মিত্র।.
গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত স্মরণীয় একটি সিনেমা ‘চোর’। আরো অভিনয় করেন রাজ্জাক, সুচন্দা, ববিতা, রাণী ও জাম্বু।
Design and developed by ওয়েব হোম বিডি