সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্টাতা (বিএনপি) জিয়াউর রহমানের স্বাধীনতাপদক বাতিলের প্রতিবাদ জানিয়ে আগামী শনিবার দেশের সকল জেলা এবং মহানগরীতে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরিয়ে নেয়াকে নিকৃষ্টতম ও খারাপ নজির বলে উল্লেখ করে সরকারের এমন উদ্যোগের সমালোচনা করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, যারা মহান স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করে তারা পক্ষান্তরে স্বাধীনতা যুদ্ধকেই অস্বীকার করে।
ফখরুল বলেন, যারা শুধুমাত্র আদালতের রায়কে কেন্দ্র করে জিয়ার পদক সরিয়ে নেয়, মাজার সরিয়ে নেয়ার চেষ্টা করে তারাই মুলত স্বাধীনতা বিরোধী।
Design and developed by ওয়েব হোম বিডি