দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারো আ’লীগ সরকারকে নির্বাচিত করুন : প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৭

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারো আ’লীগ সরকারকে নির্বাচিত করুন : প্রতিমন্ত্রী

Manual1 Ad Code

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি অঞ্চলে সার্বিক উন্নয়ন কাজ এগিয়ে চলছে।

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে আগামি জাতীয় সংসদ নির্বাচনে আবারো আ.লীগ সরকারকে নির্বাচিত করুন।

তিনি আরো বলেন, আগামি ২০১৮ সালের মার্চের মধ্যে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হবে। তবে সরকারি বিদ্যুৎ পেতে কোন টাকা লাগে না।

তিনি জনগণকে সচেতন করে দিয়ে বলেন, বিদ্যুতের জন্য আপনারা কাউকে কোন প্রকার টাকা দিবেন না।

Manual3 Ad Code

শুক্রবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের অর্জুন মার্কেট এলাকায় পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

এলাকার প্রবীণ মুরব্বী আ.লীগ নেতা ইর্শাদ আলীর সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দীপক কান্তি দে দিপালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সুহেল পারভেজ। বক্তব্য রাখেন আ.লীগ নেতা সিপন আহমদ, নিখিল পাল, যুবলীগ নেতা সুহেল মিয়া প্রমূখ।

Manual7 Ad Code

এ সময় সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code