দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শক্ত অবস্থানে আসতে পারেনি : শাকিব

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৭

দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শক্ত অবস্থানে আসতে পারেনি : শাকিব

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :: “আমি যৌথ প্রযোজনার নীতিমালা মেনে নিয়েই এর আগে ‘শিকারি’ ছবিটি করেছি। এই ছবিটি দেশ এবং বিদেশে অনেক সুনাম কুড়িঁয়েছে। ‘নবাব’ ছবিটিও যৌথ প্রযোজনার সকল নীতি মেনেই করা হয়েছে। এই ছবির জন্যই আজ মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরেছি। আমি আমার ছবিটি নিয়েই কথা বলেছি। নবাব ছবিতে বাংলাদেশের পুলিশের ভাবমূর্তি উজ্বলভাবে তুলে ধরা হয়েছে। এই ছবিটি দেশ বিদেশে সাড়া ফেলবে বলেই আমার বিশ্বাস”-এমনটাই বললেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

Manual7 Ad Code

রোববার(১৮জুন) দুপুরে মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সাক্ষাত শেষে তিনি একথা বলেন।

Manual1 Ad Code

শাকিব খান ছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন- তথ্য সচিব মরতুজা, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, ইফতেখারউদ্দীন নওশাদ, আবদুল আজিজ, ফারিয়া, মোহাম্মদ হোসেন, নাদের চৌধুরীসহ আরো অনেকে।

Manual6 Ad Code

যৌথ প্রযোজনার নামে প্রতারণা হচ্ছে এমন ইস্যুতে আপনার অবস্থান কি? জানতে চাইলে শাকিব খান বলেন, ‘যৌথ প্রযোজনার নামে প্রতারণা করা হলে, আন্দোলনের পক্ষেই আমার অবস্থান থাকবে। এক্ষেত্রে আমার অবস্থান খুবই পরিষ্কার। দেশের বিরুদ্ধে কাউকেই ছাড় দেবো না।’

Manual1 Ad Code

তিনি আরো বলেন, ‘আমি বরাবরই সাফটা চুক্তির বিরোধিতা করেছি। এখনও করছি। চলচ্চিত্র আমাদের ইন্ডাস্ট্রি এখনও শক্ত অবস্থানে আসতে পারেনি। এই অবস্থায় সাফটার মাধ্যেমে ছবি প্রদর্শন করা হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এই বিষয়টিও মন্ত্রী মহোদয়কে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি।’

বহুল আলোচিত ‘রংবাজ’ ছবির উদাহরণ টেনে শাকিব খান বলেন, রংবাজ যৌথ প্রযোজনার ছবি। কিন্তু আমি এই ছবিতে বেশিরভাগ দেশি শিল্পীদের নিয়ে কাজ করেছি। আগে আমার দেশ, তারপর অন্যকথা।’

এদিকে,  বেলা ১২টার দিকে বদিউল আলম খোকনের নেতৃত্বে শিল্পী কলাকুশলীরা তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সঠিকভাবে নিয়মনীতি না মেনেই যৌথ প্রযোজনার ছবি নির্মিত হচ্ছে। বিষয়টি তুলে ধরেন। মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, তথ্যমন্ত্রী দুই পক্ষেরই বক্তব্যে শুনেছেন। তবে এই বিষয়টি  কোনো সিদ্ধান্ত দেননি তিনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code