সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি :
দেশে ফিরেছেন সৌদি আরবে নির্যাতনের শিকার হবিগঞ্জের চুনারুঘাটের মেয়ে রোজিনা আক্তার (২৭)। রোববার (২৯ জানুয়ারি) বিকেলে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানান তাঁর পরিবারের লোকজন।
রোজিনা চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের উছমানপুর গ্রামের সুন্দর আলীর মেয়ে।
সুন্দর আলী জানান, রোজিনা রোববার বিকেলে দেশে পৌঁছালেও তিনি গ্রামের বাড়ি আসেননি। তিনি রাতে ঢাকায় তাঁর খালার বাসায় ছিলেন। সোমবার সন্ধ্যায় তিনি বাড়িতে ফেরেন।
সম্পর্কিত সংবাদ
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, সৌদি আরবে নির্যাতিত হয়ে রোজিনার কান্নাকাটির ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরে বিষয়টি নিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। এরপর মন্ত্রণালয়ের মাধ্যমে রোববার রোজিনাকে দেশে ফিরিয়ে আনা হয়।
স্থানীয়রা জানান, রোজিনার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তারা তাদের মাকে কাছে পেয়ে অনেক আনন্দিত ও আবেগাপ্লুত।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি