দোষী সাব্যস্ত: সালমান খানের ৫ বছরের জেল

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮

দোষী সাব্যস্ত: সালমান খানের ৫ বছরের জেল

Manual3 Ad Code

কৃষ্ণহরিণ শিকার মামলায় আদালত দোষী সাব্যস্ত করে ৫ বছরের জেল দিয়েছেন বলিউড অভিনেতা সালমান খানকে। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

যোধপুর আদালতের পক্ষ থেকে বণ্যপ্রাণী সংরক্ষণ আইনের ৯-এর ধারায় এই মামলায় বৃহস্পতিবার (০৫ এপ্রিল) দোষী সাব্যস্ত করে এই রায় দেয়া হয়। এই মামলায় অপর চার আসামি সাইফ আলি খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

Manual2 Ad Code

এদিকে, সালমানের সাজা কমানোর জন্য তার আইনজীবী আদালতের কাছে আবেদন করেছেন। সালমানকে এবার রাজস্থান সেন্ট্রাল জেলে পাঠানো হতে পারে বলে ভারতীয় সংবাদ মাধ্যম জি-নিউজের এক খবরে জানানো হয়।

Manual1 Ad Code

১৯৯৮ সালের ২ অক্টোবর ‘হাম সাথ সাথ হ্যায়’ছবির শুটিংয়ের সময় যোধপুরে গিয়ে ঝামেলায় জড়ান সালমান খান। রাজস্থানের যোধপুরের কঙ্কনিতে বিরল প্রজাতির কৃষ্ণহরিণ শিকার করেন সালমান খান, সাইফ আলি খান ও সোনালি বেন্দ্রে।ওই ঘটনার পরই মামলা দায়ের করা হয় সালমান, সাইফসহ অন্যদের বিরুদ্ধে।

Manual7 Ad Code

দীর্ঘ ২০ বছর ধরে মামলা চলা মামলার রায় ঘোষণা করা হয় বৃহস্পতিবার।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code