ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করতে হবে : শফিক চৌধুরী

প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, জুন ৪, ২০১৮

ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করতে হবে : শফিক চৌধুরী

Manual8 Ad Code

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, রমজানের তাৎপর্য থেকে শিক্ষা অর্জন করে ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করতে হবে।

Manual5 Ad Code

তিনি বলেন, শান্তির ধর্ম ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। তাই ধর্মের নামে যারা বোমাবাজি করে, আর ক্ষমতায় যাওয়ার লোভে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে ও মানুষের সম্পদ লুটপাঠ করে তারা কখনই ইসলাম প্রেমিক বা দেশ প্রেমিক হতে পারে না।

Manual3 Ad Code

রোববার (০৩ জুন) বিকেলে বিশ্বনাথ উপজেলার মিয়ারবাজার হযরত শাহ চান্দ শাহ কালু আলিম মাদ্রাসায় ৭২ লাখ ৫০হাজার টাকা ব্যয়ে একাডেমীক ভবন নির্মাণ কাজের পরিদর্শন শেষে মাদ্রাসায় দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কেন্দ্রের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি মাদ্রাসায় একাডেমিক ভবন প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে বিশ্বনাথবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান।

দারুল ক্বেরাত পরিচালনা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, শাহ চান্দ শাহ কালু আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আব্দুল গফুর মেম্বার, শিক্ষানুরাগী সদস্য মজমিল আলী, অভিভাবক সদস্য সামছুল ইসলাম সমুজ, জেনারেল কমিটির সাধারণ সম্পাদক সুজা উদ্দিন ধলু মিয়া, মিয়ারবাজার দারুল ক্বেরাত পরিচালনা কমিটির সহ সভাপতি হাজী সিদ্দিকুর রহমান খান, মাজারবাজার আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সামছুল ইসলাম, উপজেলা আল-ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আকমল হোসেন শাকুর, ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার বদরুল আলম চৌধুরী শিপু, বিশ্বনাথ ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুর আহমদ, দারুল ক্বেরাত দৌলতপুর শাখার প্রধান ক্বারী মাওলানা জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা তজমুল আলী, যুবলীগ নেতা শাহ ফয়েজ আহমদ সেবুল, জগন্নাথপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিতু খান, সদস্য মোরশেদ খান, সুলতান মিয়া প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code