নগরবাসীকে মেয়র আরিফের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০১৮

নগরবাসীকে মেয়র আরিফের ঈদ শুভেচ্ছা

Manual6 Ad Code

সিলেট নগরের সর্বস্থরের নাগরিকদের প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual4 Ad Code

সোমবার (২০ আগষ্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা জানান।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘বছর ঘুরে আমাদের জীবনে আবার ফিরে এসেছে পবিত্র ঈদুল-আযহা। মহান আল্লাহ বছরে আমাদের জন্য দুইটি শ্রেষ্ঠ আনন্দের দিন উপহার দিয়েছেন। এর একটি ঈদুল ফিতর, অপরটি ঈদুল আযহা। দুই ঈদেরই রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। ঈদুল আযহা ত্যাগ ও কুরবানির বৈশিষ্ট্যে মন্ডিত। এর সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আ.) ও ইসমাঈল (আ.) এর মহান ত্যাগের নিদর্শন। এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালবাসা এবং তার সন্তুষ্টি অর্জন।’

Manual4 Ad Code

নব নির্বাচিত মেয়র বলেন, ‘এ এক অনাবিল আনন্দ, যে আনন্দের কোনো তুলনা নেই। এ আনন্দ আল্লাহর নৈকট্য লাভের আনন্দ। এ আনন্দ গুনাহ মাফের এবং বৈষয়িক ব্যস্ততাকে বাদ দিয়ে পরলৌকিক জগতের পাথেয় সংগ্রহ করার আনন্দ। এ আনন্দ গরিব-দুঃখীর সাথে একাত্ত্ব হওয়ার আনন্দ। এ আনন্দ পশু কোরবানীর সাথে সাথে মনের পশুকে পরাস্থ করার আনন্দ।’

Manual2 Ad Code

ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। ঈদে ধনী-গরিব নির্বিশেষে সকল নাগরিকদের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক, এ কামনা করে আরিফুল চৌধুরী বলেন, ‘পবিত্র এ দিনে আমি মহান আল্লাহর কাছে নগরীর নাগরিকদের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।’

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code