নগরীতে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে পালিত হচ্ছে স্বাধীনতা ও জাতীয় দিবস

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭

নগরীতে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে পালিত হচ্ছে স্বাধীনতা ও জাতীয় দিবস

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

Manual6 Ad Code

আজ (রোববার) ভোরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। প্রতিবার প্রথম প্রহরে (রাত ১২টা ০১ মিনিটে) শ্রদ্ধা নিবেদন করা হলেও সরকারি সিদ্ধান্তে এবার ভোরে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ভোরে প্রথমে শ্রদ্ধা নিবেদন করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন কমিটি, সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড। এছাড়া বিভিন্ন রাজৈনিতক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে  শহীদ মিনার বেদিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।

Manual5 Ad Code

তবে, ভোরে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে শহীদ মিনারমুখী মানুষের উপস্থিতি বাড়তে থাকে।

এদিকে, গতকাল শনিবার সন্ধ্যায় ও রাতে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানার পাশে দু’দফা বোমা বিস্ফোরণে জনমনে আতঙ্ক বিরাজ।

Manual5 Ad Code

নগরীর বিভিন্ন ফুলের দোকান ঘুরে দেখা গেছে, শ্রদ্ধাঞ্জলি তৈরি করা থাকলেও নেই ক্রেতা। অথচ এমন দিনে দম ফেলার মত সময় থাকেনা ফুলের দোকানিদের। কিন্তু এবার রাত জেগে শ্রদ্ধাঞ্জলি তৈরি করলেও ক্রেতা নেই বলে জানিয়েছেন নগরীর বিভিন্ন পুস্প কেন্দ্রের লোকজন।

Manual3 Ad Code

সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায়, দু’টি সংগঠনের ব্যানারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে। শ্রদ্ধা নিবেদন করার পর্ব উপস্থাপন করছিলেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তিগুপ্ত।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code