সিলেট ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুন ২০, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় আল-মারজান শপিং সেন্টারের সামনে থেকে ছিনতাই হওয়া ৩০ হাজার টাকাসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে নগরবাসী। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তোলে দেয়া হয়।
আটককৃতরা হচ্ছেন- ছিনতাইকারী শামীম আহমদ (২৮) ও সিএনজি অটোরিকসা চালক রুকু মিয়া (২৪)।
জানা যায়- সোমবার বেলা ২টার দিকে জিন্দাবাজার এলাকার আল-মারজান শপিং সেন্টারের সামনে বিষ্ণু শংকর শীল ও তার স্ত্রী এক সংস্থা থেকে ঋণের ৩০ হাজার টাকা তোলে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে তাদের ঝাপটে ধরে। এবং সাথে থাকা টাকার বেগটি ছিনিয়ে নিয়ে সিএনজিতে করে পালিয়ে যায় দুই ছিনতাইকারী।
এ সময় বিষ্ণু ও তাঁর স্ত্রী পেছন থেকে চিৎকার করে তাদের ধাওয়া করেন। চিৎকার শুনে আশপাশের লোকজনও ছিনকারীদের ধাওয়া করে বারুতখানার উন্দাল রেস্টুরেন্টের সামনে আসার পর সিএনজি সহ দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে জনতা। এসময় ছিনতাইয়ের খবর পেয়ে বারুতখানা-হাওয়াপাড়ায় বিপুল সংখ্য উৎসুক মানুষ ভিড় করেন।
কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ বলেন, “দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে, তাদের থানায় নিয়ে আসা হচ্ছে”। তাৎক্ষনিকভাবে তিনি তাদের নাম জানাতে পারেননি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি