নতুন লাভ ইন্টারেস্ট খুঁজে পেয়েছেন সল্লুভাই

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৬

নতুন লাভ ইন্টারেস্ট খুঁজে পেয়েছেন সল্লুভাই

Manual3 Ad Code

pic544214-702x336-700x336বিনোদন ডেস্ক :: ঋতু বদলানোর মতো বলিউডের সুপারকুল অভিনেতা সালমান খানের ‘রিলেশনশিপ স্ট্যাটাস’। আজ ‘সিঙ্গল’ তো কাল নতুন বান্ধবী এইভাবেই দিনের পর দিন চলছে দাবাং খানে লাভ লাইফ।

রোমানিয়ার টেলিভিশন সঞ্চালক লুলিয়া ভান্তুরের সঙ্গে নাম জড়িয়েছিল সলমনের। মিডিয়ায় জোর খবর ছিল ১৮ নভেম্বর বিয়ে করবেন
সালমান-লুলিয়া। শেষমেষ তাও হল না। তবে এখন মনে হচ্ছে জীবনে নতুন লাভ ইন্টারেস্ট খুঁজে পেয়েছেন সল্লুভাই।

Manual8 Ad Code

সালমানের ভাই সোহেল খানের ‘ফ্রিকি আলি’ ছবির সেট থেকেই অ্যামি ও সালমানের বন্ধুত্ব বাড়তে শুরু করে। রজনীকান্ত, অক্ষয় কুমার অভিনীত ২.০-র (এই ছবিতে অ্যামি জ্যাকসনও অভিনয় করছেন)ফার্স্ট লুক প্রকাশ অনুষ্ঠানে আচমকাই হাজির হয়ে গিয়েছিলেন সালমান। তাও আবার কোনও আমন্ত্রণ ছাড়াই। মুখে যতই সল্লুভাই বলুন রজনীকান্ত স্যারের সঙ্গে তিনি দেখা করতে গিয়েছেন কিন্তু মঞ্চে তাঁর চোখ যে অ্যামির দিক থেকে সরছিলই না।

Manual4 Ad Code

অনেকেই ভাবতে শুরু করেছেন সালমানের জীবনে নতুন লাভ ইন্টারেস্ট হয়ে ঢুকে পড়েছেন অ্যামি। অদূর ভবিষ্যতে যদি সলমন অ্যামির সঙ্গে সিনেমা করার কথা ঘোষণা করেন তাতেও এখন মনে হয় না অবাক হওয়ার কিছু আছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code