সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জুন ২১, ২০১৭
বিনোদন ডেস্ক :: ‘আমরা শিল্পী, চলচ্চিত্রকে ধ্বংস হতে দেব না। যতক্ষণ আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকবে আন্দোলন চলবেই। যৌথ প্রযোজনার নামে কলকাতার একক ছবি এদেশে আমরা চলতে দেবো না। যদি চলে তাহলে সিনেমা হল ভাঙচুর করা হবে।’ এমনটাই বললেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।
তিনি আরো বলেন‘ আমরা আাজ রাস্তায় নেমে এসেছি। যৌথ প্রযোজনার নামে অনিয়ম বন্ধ করতে চাই, যৌথ প্রযোজনা নয়।’
যৌথ প্রযোজনায় নির্মিত নবাব ও বস টু ছবির সেন্সর ছাড়পত্র না দেয়া হয়। এ উপলক্ষে বুধবার (২১জুন) দুপুরে চলচ্চিত্রের ঐক্যজোট সেন্সর বোর্ড ঘেরাও করেন। সেখানে একথা জানান তিনি।
নির্মাতা বদিউল আলম খোকন বলেন, ‘সেন্সর বোর্ডের কাছে সবিনয় নিবেদন আপনারা প্রতারণায় অভিযুক্ত ছবি দুটিকে মুক্তির সনদ দেবেন না। যদি এগুলো মুক্তি পায় তবে যে হলে চালানো হবে সে হলেই আগুল দেয়া হবে। কিন্তু তার দায় আমরা নেব না।’
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, অভিনেতা ফারুক, রিয়াজ, আলীরাজ, ডিপজল, খোরশেদ আলম খসরুসহ আরও অনেকে।
Design and developed by ওয়েব হোম বিডি