সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০১৭
এম. এ আহমদ আজাদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জে রাজনৈতিক দল গুলোর দলীয় কার্যক্রমে দলীয় গ্রুপিং লবিংয়ের কারনে স্থবিরতা বিরাজ করছে। সরকারী দল আওয়ামীলীগের বিষফোড়াঁ হয়েছে দাড়িয়েছে সহযোগি সংগঠন গুলো। যুবলীগ ও ছাত্রলীগ আওয়ামীলীগের নিয়ন্ত্রনের বাহিরে থাকায় নেতাকর্মীরা বিব্রতবোধ করছেন। এখানে দলীয় গ্রুপিং ও লবিং নিরসনে দায়িত্বশীলদের ভুমিকা রহস্য জনক। উপ কোন্দলের কারনে বিগত উপ নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে ধরাশায়ী হয়েছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। শুধু তাই নয় এই কোন্দলের জেরধরে বিগত পৌর নর্বাচনে পর পর তিন বার নির্বাচিত মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী পরাজিত হওয়ায় হাতছাড়া হয় আওয়ামীলীগের। তবে ইউপি নির্বাচনে ১৩ আসনের মধ্যে ১টি ব্যতিত বাকী সব ক’টিতে আওয়ামীলীগ এবং বিদ্রোহী আওয়ামীলীগের প্রার্থীরা জয়লাভ করেন। সাধারন মানুষ ও দলীয় ত্যাগী নেতাদের দাবী আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী নির্বাচনে ভুল করলে খেসারত দিতে হতে পারে। স্বাধীনতার পর থেকে এই আসনটি বরাবরই আওয়ামীলীগের দখলে ছিল। শুধুমাত্র এক বার জাপা, একবার জাসদ এবং বিগত উপ নির্বাচনে বিএনপির প্রার্থী জয়লাভ করেন।
হবিগঞ্জে বিএনপির কাউন্সিল হয়েছিল ২০০৯ সালে। তবে ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য এবং নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শেখ সুজাত মিয়াকে বাদ দিয়ে কেন্দ্র থেকে হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
এদিকে, জেলা সম্মেলন না হলেও বানিয়াচং উপজেলা কমিটি ভেঙে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। চুনারুঘাট উপজেলা ও পৌর কমিটি হয়েছে নতুন করে। নবীগঞ্জ উপজেলা ও পৌর কমিটি গঠন হয়েছিল প্রায় ১০ বছর আগে।
এ বিষয়ে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বলেন, নির্বাচনের আগেই কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন না করলে দলের গতিশীলতা বৃদ্ধি পাবে না।
অন্যদিকে, নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র রাজনীতির বেহাল দশা বিরাজ করছে। এখানে বিএনপি পারিবারিক কেন্দ্রীক ভাবে দল পরিচালিত হচ্ছে। উপজেলা বিএনপির সভাপতির পদ সাবেক এমপি শেখ সুজাত মিয়া আখড়ে রেখেছেন। পৌর বিএনপির সভাপতি হিসেবে পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তবে তিনি শেখ সুজাত মিয়ার আস্তাভাজন লোক হিসেবে পরিচিত। সাবেক এমপি শেখ সুজাত মিয়া লন্ডন অবস্থান করছেন দীর্ঘদিন ধরে। তার অবর্তমানে তার অনুশারীদের রাজনৈতিক অঙ্গনে কোন কার্যক্রম করতে দেখা যায়নি। দলীয় মনোনয়নে ধানের শীষ প্রতিকে গেল নির্বাচনে মেয়র হন পৌর বিএনপির সভাপতি ছাবির আহমদ চৌধুরী। চেয়ার হারানোর ভয়ে তিনিও একে বারে নিশ্চুপ। কেন্দ্রের ঘোষিত কর্মসুচীতে তার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না।
নবীগঞ্জে বিএনপির রাজনীতিতে এক নেতা একাধিক পদ দখলে রেখেছেন। উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি দিয়ে চলছে ৮ বছর। শুধু পদ পদবী পাওয়ার আশায় গ্রুপিং, লবিং করতে দেখা যাচ্ছে। বাস্তবে দলীয় কর্মকান্ডে তাদের কার্যক্রম অনুপস্থিত। তবে শেখ সুজাত মিয়া দেশে আসলে বাসা কেন্দ্রীক নেতাকর্মীদের সরব দেখা যায়। এ উপজেলায় শুধু মাত্র যুবদলের কমিটি ছিল নির্বাচিত। তাও ৭ বছর ধরে চলছে এ কমিটির মেয়াদ। এখানে যুবদলের নির্বাচিত সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম প্রায় দেড় বছর আগে হাজার খানেক নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগে আনুষ্টানিক ভাবে যোগদান করায় এ পদটি এখন শুন্য রয়েছে। যুবদলের কার্যক্রমেও পরেছে ভাটা। সাধারণ নেতাকর্মীদের মতে এটিএম সালাম ছিল বিএনপির রাজনীতিতে পরিক্ষিত নেতা। তার নেতৃত্বে রাজপথ ছিল সরব। দীর্ঘ ৪ বছর শেখ সুজাত মিয়ার বলয়ের বাহিরে থেকে মাঠ দখলে রেখেছিল। এখানে ত্যাগী নেতাদের মুল্যায়ন নেই বললেই চলে। তবে শেখ সুজাত মিয়া জিন্দাবাদ দিলে তার সুযোগ সুবিধার কমতি নেই। এবার তার যোগ্যতা থাকবা নাই থাক। এছাড়া বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তোলছেন আমেরিকা সিকাগো বিএনপির সভাপতি মোজাম্মেল আলী নান্টু। তার রয়েছে বিএনপি ও সহযোগি সংগঠনে বিশাল কর্মী বাহিনী। বিগত ইউপি নির্বাচনে কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি শেখ সুজাত মিয়ার সাথে অনেকটা চ্যালেঞ্চ করেই নবীগঞ্জ ও বাহুবলে ৬ জনের মনোয়ন এনে দেয়ায় সুজাত বলয়ে অনেকটা ভাটা পড়ে।
আগামী নির্বাচনে তাকে প্রার্থী করার জন্য জোর লবিং চলছে। তার অনুশারীদের দাবী নান্টুই পাবে আগামী নির্বাচনে মনোয়ন। ইতিমধ্যে তার অনুসারিরা ব্যাপক প্রচারনাও চালিয়ে যাচ্ছেন। এখানে আরেক দিক হলো হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় মৎস্যজীবিদের বিশাল ভোট ব্যাংক রয়েছে। যা বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনে সিংহভাগ ভোট বিএনপির ঘরে যেত। তা ছিল মরহুম বিএনপি নেতা এড. আব্দুস শহীদ গোলাপ ও এটিএম সালামের বদৌলতে। এড. আব্দুস শহীদ গোলাপ মারা যাওয়ার পর এ ব্যাংকের একমাত্র ভরসা ছিল যুবনেতা এবং পৌর কাউন্সিলর এটিএম সালাম। বর্তমানে এটিএম সালাম আওয়ামীলীগে যোগদান করায় এই ভোট ব্যাংক হাত ছাড়া হবে বিএনপির এমন আশংখ্যা রয়েছে। যা বিগত ইউপি নির্বাচনে চমক সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই ভোট ব্যাংকের সিংহভাগ ভোট আওয়ামীলীগের ঘরে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
জাতীয় পার্টি; এ উপজেলায় জাতীয় পার্টিতে কোন বিভক্তি নাই বললেই চলে। এখানে মহাজোটের এমপি এমএ মুনিম চৌধুরী বাবুর নেতৃত্বে দল পরিচালিত হচ্ছে। তবে তাদেরও রাজনৈতিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে।
Design and developed by ওয়েব হোম বিডি