নবীগঞ্জে ইয়াবাসহ সদর ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী গ্রেফতার

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩

নবীগঞ্জে ইয়াবাসহ সদর ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী গ্রেফতার

Manual6 Ad Code

 নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবের ব্যক্তিগত সহকারী পরিচয়দানকারী আঞ্জব আলী ওরফে রুবেল মিয়াকে (৩৫) ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

Manual8 Ad Code

 

শনিবার (১৭ জুন) বিকালে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি পয়েন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

 

গ্রেফতারকৃত আঞ্জব আলী পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত মনির মিয়ার ছেলে ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের ব্যক্তিগত সহকারী।

Manual2 Ad Code

 

পুলিশ জানায়, শনিবার বিকাল ৫টার দিকে নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের মান্দারকান্দি পয়েন্ট যাত্রী ছাউনীর সামনে অভিযান চালিয়ে আঞ্জব আলী ওরফে রুবেল মিয়া (৩৫)কে আটক করা হয়।

 

এ সময় পুলিশ তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেট হতে সিগারেটের প্যাকেট ভিতরে লুকায়িত ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। যার বাজার মূল্য প্রায় ১৬ হাজার টাকা।

Manual8 Ad Code

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

(সুরমামেইল/এসএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code