নবীগঞ্জে এতিমদের সম্মানে ব্যতিক্রমী ইফতার

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৩

নবীগঞ্জে এতিমদের সম্মানে ব্যতিক্রমী ইফতার

Manual3 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
কারো নেই মা, কারো বাবা। অনেকেই রয়েছেন স্বজনহীন। এমন আরো অনেক শিশুই আছে এই এতিমখানায়, যারা জীবনের সঙ্গে সংগ্রাম করে চলছে প্রতিনিয়ত। এবার এতিম শিশুদের নিয়ে ব্যতিক্রমী ইফতারের আয়োজন করেছেন গ্রিস ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল জাগো ডট নিউজ।

Manual3 Ad Code

 

রোববার (০২ এপ্রিল) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আব্দুল্লাহ ইসমাইল হিফজুল কুরআন এতিমখানায় গ্রিস প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্নার সার্বিক সহযোগীতায় বাংলা ট্রিবিউনের হবিগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরীর পরিচালনায় প্রায় ৭০ জন এতিম শিশু শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

এতে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাবেক সহ সভাপতি এম এ মুহিত, দিনারপুর কলেজের প্রভাষক মোশারফ আলী মিঠু, ইউপি সদস্য জোবায়ের আহমদ, আওয়ামী লীগ নেতা শামীম আহমদ, সৈয়দ মিসবাউজ্জামান, শাহ ওমর আলীসহ অনেকেই। ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল হাদী বানী।

 

Manual8 Ad Code

তিনি বলেন- বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবকহীন শিশুদের পড়াশোনা ও খাবারের ব্যবস্থা করা হয় এখানে। সব সময় তাদের ভাগ্যে ভালো খাবার জোটে না। জাগো ডট নিউজের আয়োজনে এতিম শিশুসহ শিক্ষক ও অতিথিদের নিয়ে উৎসবমুখর পরিবেশে ইফতার আয়োজন করায় খুশি সবাই।

 

(সুরমামেইল/এসএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code