নবীগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৪

নবীগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত

Manual3 Ad Code

ফাইল ছবি


নবীগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। রোববার (৩ মার্চ) দুপুরে উপজেলার আউশকান্দি এলাকার মিঠাপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

দুর্ঘটনায় নিহতরা হলেন- কিশোরগঞ্জ থানা মিঠামইন উপজেলার কাকুয়া গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে আকিব মিয়া (৬০), চর কাটকাল গ্রামের লাল মিয়ার মেয়ে সুরচাঁন বেগম (৩৫)।

 

Manual6 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব।

Manual5 Ad Code

 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সিএনজি অটোরিকশাযোগে মৌলভীবাজার থেকে নবীগঞ্জ যাচ্ছিলেন আকিব মিয়াসহ ৫ জন। আউশকান্দি মিঠাপুর নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

 

এ ঘটনায় আহত হন তিনকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করা হয়। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

(সুরমামেইল/এসএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code