নবীগঞ্জে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, মে ১০, ২০২৩

নবীগঞ্জে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

Manual6 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-শিশুসহ আহত হয়েছেন আরও পাঁচজন।

 

বুধবার (১০ মে) বিকেল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

নিহতরা হলেন– নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের মুরাউড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মানিক মিয়া (৭০), চুনারুঘাট উপজেলার বাদশারগাঁও গ্রামের ছানু মিয়ার ছেলে সোহেল মিয়া (৪২)।

নবীগঞ্জে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার ফুলতলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশাযাত্রী নারী, শিশু বৃদ্ধসহ সাত জন গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালের চিকিৎসক আহতদের মধ্যে দু’জনকে মৃত ঘোষণা করেন।

 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এসএইচ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code