নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে অর্থদণ্ড

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩

নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে অর্থদণ্ড

Manual1 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা দিনারপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে আসাদুজ্জামান বাবু (২৪) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট।

 

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।

Manual4 Ad Code

 

জানা যায়, নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে পরিবেশ আইন অমান্য করে ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছে একটি চক্র। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ারের নেতৃত্বে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশের সহযোগিতায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

Manual1 Ad Code

এসময় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে সংশ্লিষ্ট আইনে আসাদুজ্জামান বাবু নামে এক এক্সভেটর চালকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার বলেন, ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছে এমন খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি এবং জড়িত থাকার দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড করি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

(সুরমামেইল/এমএজে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code