নবীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২

নবীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Manual6 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে বজ্রপাতে সাদিকুর রহমান (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

সাদিকুর ওই উপজেলার কালিয়ারভাঙা গ্রামের জামিরুল ইসলমের ছেলে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

জানা গেছে, সকালে জমিতে কাজ করতে কালিয়ারভাঙা হাওরে যান সাদিকুর। সে সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা সরকারি অর্থ সহায়তা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code