সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৮
হবিগঞ্জের নবীগঞ্জে দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
বৃহস্পতিবার (০৫ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি ও অঙ্গসংঠন কর্তৃক এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে নতুন বাজার মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠুর পরিচালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি