হবিগঞ্জে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

হবিগঞ্জে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

নিহত ব্যক্তিরা হলেন- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে কাভার্ড ভ্যানচালক জসিম (৪০), একই জেলার শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তুস শাব্দাকরের ছেলে রিপন মিয়া (২৩) এবং মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে মজনু মিয়া (৫৪)।

 

পুলিশ জানায়, রাত ২টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত আড়াইটার দিকে ঢাকা থেকে আসা ডাক ও পার্সেলবাহী ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের চালকসহ তিনজন গুরুতর আহত হন।

 

পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

 

তিনি জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি ও নিহত ব্যক্তিদের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code