নবীগঞ্জে মসজিদে জুতার বাক্স থেকে নবজাতক উদ্ধার

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২২

নবীগঞ্জে মসজিদে জুতার বাক্স থেকে নবজাতক উদ্ধার

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার নবীগঞ্জে মসজিদের জুতার বাক্স থেকে এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের ওসমানী রোড বায়তুন নূর জামে মসজিদ থেকে নবজাতককে উদ্ধার করা হয়।

 

পরে ওই নবজাতককে চিকিৎসার জন্য পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে কে বা কারা এই নবজাতককে এখানে রেখে গেছে সে বিষয়ে কিছু জানতে পারেনি পুলিশ।

Manual2 Ad Code

 

বায়তুন নূর জামে মসজিদের মুয়াজ্জিন সোহেল আহমেদ জানান, সোমবার তিনি এশার আজান দিতে মসজিদ যান। বারান্দায় প্রবেশ করতেই তিনি শিশুর কান্না শুনতে পান। পরে তিনি দেখেন জুতা রাখার বাক্সে একটি নবজাতক কান্না করছে। বিষয়টি তিনি ইমাম ও মসজিদ কমিটির লোকজনকে জানালে তারা নবীগঞ্জ থানায় অবগত করেন।

Manual7 Ad Code

 

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই বিজয় দেবনাথ ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে ওই নবজাতকটি সুস্থ রয়েছে বলে জানান চিকিৎসক।

Manual1 Ad Code

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, নবজাতকটি সুস্থ আছে। আপাতত তাকে পৌর এলাকার আনমনু গ্রামের জৈনক নারীর কাছে রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে দুধ, তোয়ালা ও তেলসহ নবজাতকের জন্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র কিনে দেওয়া হয়েছে। পরবর্তীতে ইউএনও মহোদয়ের নির্দেশে পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহরিয়ার বলেন, শিশুটিকে অনেকেই দত্তক নিতে চাইছেন। তবে প্রশাসনের সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে, শিশুটি কোথায় থাকবে। এছাড়াও নবজাতকের আসল পরিচয় জানতে তদন্ত করছে পুলিশ।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code