নবীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জুন ৩, ২০২২

নবীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ২০ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

শুক্রবার (০৩ জুন) সকাল সাড়ে ৭টায় নবীগঞ্জ থানাধীন মিনাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা উদ্ধার ও ৫ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯, সদর ক্যাম্প’র আভিযানিক দল।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো- সিলেটের গোয়াইনঘাট থানা এলাকার প্রতাপপুর গ্রামের মৃত মানিক দাসের ছেলে সজল দাস (৩৫), এসএমপির শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচরস্থ জোনাকী এলাকার বাসিন্দা বাদল দাসের ছেলে বিপন দাস (২০), এয়ারপোর্ট থানাধীন দলদলী চাবাগানের বাসিন্দা দীলিপ দাসের ছেলে দীপক দাস (২৫), হবিগঞ্জের মাধবপুর থানাধীন জগদীশপুর চাবাগানের পলাশ দাসের ছেলে জগন্নাথ দাস (২১) ও একই থানা এলাকার তেলিয়াপাড়া চাবাগানের মৃত সাধন দাসের ছেলে সাগর দাস (১৯)।

 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত গাঁজাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

শুক্রবার দুপুর ২টায় গণমাধ্যমের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান আল-আলম।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code