নভেম্বরে আ’লীগের পাঁচ সংগঠনের সম্মেলন

প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০১৯

নভেম্বরে আ’লীগের পাঁচ সংগঠনের সম্মেলন

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী ও দুই ভ্রাতৃপ্রতিম সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী নভেম্বর মাসেই এসব সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হবে। তিন সহযোগী সংগঠন হচ্ছে- কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ। দুই ভ্রাতৃপ্রতিম সংগঠন হলো- জাতীয় শ্রমিক লীগ ও জাতীয় মহিলা শ্রমিক লীগ।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

বুধবার (০৯ অক্টোবর) রাতে সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের তারিখ নির্ধারণ করতে গণভবনে প্রধানমন্ত্রী দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংগঠনগুলোর নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

 

Manual3 Ad Code

বৈঠকর সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ নভেম্বর কৃষক লীগ, ৯ নভেম্বর জাতীয় শ্রমিক লীগ, ১২ নভেম্বর জাতীয় মহিলা শ্রমিক লীগ এবং ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হবে। যুবলীগের জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর। এর মধ্যে জাতীয় মহিলা শ্রমিক লীগের সম্মেলন হবে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে। কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও যুবলীগের জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

 

Manual8 Ad Code

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রতিটি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code