নাজিম’র লাশ দাফন সমপন্ন

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৬

নাজিম’র লাশ দাফন সমপন্ন

Manual8 Ad Code

06-600x338
সুরমা মেইল নিউজ : রাজধানীর সূত্রাপুরে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নাজিম উদ্দিন সামাদের লাশ দাফন সমপন্ন হয়েছে। সকাল ১১টায় গ্রামের মসজিদে নামাজে জানাজাশেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শুক্রবার সকাল সাড়ে ৬টায় নাজিমকে বহনকারী অ্যাম্বুলেন্স সিলেটের বিয়ানীবাজার উপজেলার টোকা বরাউট গ্রামে এসে পৌঁছে। এ সময় লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। এর আগে বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে লাশ নিয়ে রওয়ানা হন সামাদের যুক্তরাজ্য প্রবাসী চাচাতো ভাই বদরুল ইসলাম। সুত্রাপুর থানার আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্নের পর ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে নিহতের লাশ গ্রহণ করেন প্রবাসী বদরুল। উল্লেখ্য, বুধবার রাত ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর মোড়ে পেছন থেকে আসা অজ্ঞাত ৪/৫ জন এলোপাতারী কুপিয়ে হত্যা করে নাজিমকে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code