সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০১৮
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, প্রয়াত সুনামগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব আয়ুব বখত জগলুল আর আমি এক সাথেই ছাত্র রাজনীতি করেছি। আপনারাই তাকে গড়ে তুলেছিলেন। জগলুলের সহকর্মী হিসেবে তার আপন ছোটভাই নাদের বখতকে আগামী ২৯ মার্চ বঙ্গবন্ধুর প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য পৌর নাগরিকদের প্রতি আহবান জানান।
মঙ্গলবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ জেলা পরিষদের রেস্টহাউসে আগামী ২৯ মার্চ সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে নৌকার প্রার্থী নাদের বখতের পক্ষে সংবাদ সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট, সহ-সভাপতি ও সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করীম শামিম, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবুল হোসেন খান, কেন্দ্রিয় কৃষকলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামিমা শাহরিয়ার, জেলা যুবলীগের আহবায়ক ও সুনামগঞ্জ চেম্বার্স অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল ও জেলা পরিষদ সদস্য সাবিনা ইয়াসমীন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি