নানান আয়োজনের মধ্যদিয়ে হবিগঞ্জে মহান বিজয় দিবস পালিত

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২২

নানান আয়োজনের মধ্যদিয়ে হবিগঞ্জে মহান বিজয় দিবস পালিত

Manual7 Ad Code

হবিগঞ্জ ষংবাদদাতা :
হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ ও উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে  ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

Manual4 Ad Code

 

জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ সকল শ্রেণী পেশার মানুষ শহরের দূর্জয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বড়চর, উমেদনগর ও শায়েস্তানগরে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

Manual6 Ad Code

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম, উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ পুষ্পস্তবক অর্পণ করেন ও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।

 

সকালে জালাল ষ্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, শিশু কিশোরদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন।

Manual1 Ad Code

 

ক্রীড়া প্রতিযোগিতা, শিশু চিত্রাঙ্কন, মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিকেলে জালাল স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় নিমতলা কালেক্টরেক্ট প্রাঙ্গনে আলোচনা সভা ও সন্ধ্যা সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

 

হবিগঞ্জ সদর ছাড়াও দিনব্যাপী জেলার বিভিন্ন উপজেলায় দিনটি বরণ করে নিতে নানা কর্মসূচি পালন করা হবে। শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code