নাসিরপুর শেষে বড়হাটে অভিযান : মনিরুল

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৭

নাসিরপুর শেষে বড়হাটে অভিযান : মনিরুল

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা মৌলভবাজারের নাসিরপুরের বাগানবাড়ির আস্তানায় অভিযান শেষ হলে বড়হাট এলাকার আস্তানাটিতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

Manual3 Ad Code

আজ (বৃহস্পতিবার) সকালে বড়হাটের আস্তানাটি রেকি করার পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, সকাল থেকে বৃষ্টি হওয়ায় নাসিরপুরের আস্তানাটিতে অভিযান চালাতে বিলম্ব হয়েছে। সেখানে অভিযান শেষ হলে বড়বাড়িতে অভিযান চালানো হবে।

Manual7 Ad Code

দুটি স্থানে কতজন জঙ্গি আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে কতজন আছে অনুমানের ওপর ভিত্তি করে তা বলা যাচ্ছে না।

আস্তানা দুটির সন্ধান পেয়ে গত বুধবার ভোররাতে বাড়ি দুটি ঘিরে রাখে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। পরে বিকালে ঢাকা থেকে সোয়াট সদস্যরা মৌলভীবাজার পৌঁছায়। রাতের আঁধারে অভিযান চালাতে গেলে সমস্যার সৃষ্টি হতে পারে এমনটা ভেবে রাতে অভিযান না চালিয়ে বাড়ি দুটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  আজ সকালে নাসিরপুরের আস্তানায় অভিযান চালানোর কথা থাকলেও ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে বিলম্ব হয়। সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি থেমে গেলে নাসিরপুরের আস্তানায় ফের অভিযান শুরু করে সোয়াটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Manual8 Ad Code

সকাল ১১টার পর বড়হাটের জঙ্গি আস্তানাটির চারপাশ ঘুরে দেখেন মনিরুল ইসলাম। এ সময় ক্রাইম রেসপন্স টিম (সিআরটি) কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

নাসিরপুর অভিযান সম্পর্কে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান বলেন, ‘ওই ভবনটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার পর বলা যাবে ওখানে কতজন জঙ্গি ও বিস্ফোরক আছে। এর আগে কিছু বলা যাবে না।’

Manual2 Ad Code

মনিরুল ইসলাম বলেন, নাসিরপুরের আস্তানাটিতে অভিযান চলছে। সেখানে অভিযান শেষ হলে এখানে অভিযান চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code