না ফেরার দেশে অভিনেত্রী মৌয়ের বড় বোন মিথি

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৭

না ফেরার দেশে অভিনেত্রী মৌয়ের বড় বোন মিথি

Manual3 Ad Code

মারা গেলেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এর বড় বোন শেগুফতা ইসলাম মিথি। গতকাল রাত আটটার দিকে  ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে তাদের পরিবারে চলছে শোকের মাতম।

Manual1 Ad Code

তার কাজিন সৈয়দ মাসুম রেজা ফেসবুকে লিখেছেন, ‘আমার ফুপাতো বোন শেগুফতা ইসলাম মিথি আপু আজ রাত ৮ টার দিকে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিথি আপু, তোমার সাথে অনেক কথা ছিল। আদর করে, মিষ্টি করে বকা দিয়ে আর আমাকে তুমি ডাকবে না, এটা ভাবতে পারছি না। এখানে তো ভালো থাকতে পারলে না, না ফেরার দেশে অনেক অনেক ভালো থেক আপু।’

Manual6 Ad Code

বিনোদন জগতের অনন্য তারকারাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অভিনেতা মীর সাব্বির লিখেছেন, ‘বছরের শেষ সময়ে এসে একের পর এক দুঃসংবাদ শুনে যাচ্ছি। মনটা খারাপ হয়ে যাচ্ছে। শ্রদ্ধেয় বেগম মমতাজ হোসেনের পর,আমাদের খুবই আপন জন সাদিয়া ইসলাম মৌ ভাবির বড় বোন মিথি আপা এবার আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি। মিথি আপা ভালো থাকবেন’।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code