নিউইয়র্কে সন্ত্রাসীর গুলিতে নিহত কুলাউড়ার দিদারুল

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫

নিউইয়র্কে সন্ত্রাসীর গুলিতে নিহত কুলাউড়ার দিদারুল

Manual7 Ad Code

দিদারুল ইসলাম রতন (৩৬)। ছবি : সংগৃহীত।

Manual3 Ad Code


মৌলভীবাজার প্রতিনিধি :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান দিদারুল ইসলাম রতন (৩৬)। তিনি নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের একজন কর্মঠ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন।

Manual8 Ad Code

 

স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বহুতল অফিস ভবনে দায়িত্ব পালনকালে ২৭ বছর বয়সী শেন তামুরা নামের এক যুবকের ছোড়া গুলিতে প্রাণ হারান তিনি।

Manual7 Ad Code

 

দিদারুল ইসলাম রতনের দেশের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকার মো. আব্দুর রব মিনারা বেগম দম্পতির ছেলে। রতনের স্ত্রী অন্তঃসত্ত্বা, তিনি নিউইয়র্কের ব্রঙ্কসের পার্চেস্টার এলাকায় বসবাস করেন। কর্মস্থল ছিল ব্রঙ্কসের ৪৭ প্রিসিঙ্কট।

 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে কুলাউড়ার মাগুরা এলাকায় রতনের শূন্য বাড়িতে গিয়ে কথা হয় তাঁর আত্মীয় তাহেরা বেগম দুলির সঙ্গে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, রতনের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। ও খুব শান্ত, ভদ্র ও মেধাবী ছেলে ছিল। আমেরিকায় পুলিশে চাকরি করত, কত গর্ব করতাম আমরা! তাকে হত্যা করা হলো।

 

পরিবারের অন্য একজন জানান, নিউইয়র্কে থাকা রতনের মা-বাবা, স্ত্রী ও বোনেরা দিশেহারা হয়ে পড়েছেন। হাসপাতাল থেকে মরদেহ বুঝে নেওয়ার সময় তাঁরা সবাই ছিলেন।

 

রতনের জন্ম বড়লেখা উপজেলার শিক্ষারমহল গ্রামে। তাঁর বাবা আব্দুর রব দীর্ঘদিন কুয়েতে কর্মরত ছিলেন। পরে কুলাউড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। রতন ২০০৯ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। উচ্চশিক্ষা শেষ করে যুক্ত হন নিউইয়র্ক পুলিশ বিভাগে।

 

এলাকার শিক্ষক আবু জাফর বলেন, রতন আমার ছাত্র ছিল। মাগুরা এলাকার গর্ব ছিল। দেশে থাকতে সে ভালো খেলোয়াড় ছিল, খুবই মেধাবী ছিল। তাঁর মৃত্যু আমাদের ক্রীড়াঙ্গনেও গভীর শোকের ছায়া ফেলেছে।

 

Manual4 Ad Code

প্রতিবেশী বলেন, রতন ভাই ছিলেন আমাদের গর্ব। ছোটবেলা থেকেই দেখতাম, পড়াশোনায় দারুণ ছিলেন, খেলাধুলাতেও এগিয়ে ছিলেন। পরে শুনি, আমেরিকায় গিয়ে পুলিশে চাকরি পেয়েছেন-তখন খুব গর্ব লাগত। এলাকায় এসে আমাদের সঙ্গে হাসিমুখে কথা বলতেন। তাঁর মতো ভদ্র ও নম্র একজন মানুষকে এভাবে হারাব, তা কখনো কল্পনাও করিনি। রতনের মৃত্যু আমাদের চোখে জল এনে দিয়েছে, এটা শুধু তাঁর পরিবারের নয়, পুরো মাগুরা এলাকারই অপূরণীয় ক্ষতি।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code