নিখোঁজ অপু : থানায় জিডি করবেন পরিচালকরা

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৬

নিখোঁজ অপু : থানায় জিডি করবেন পরিচালকরা

Manual2 Ad Code

download-7

বিনোদন ডেস্ক :: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস কোথায় আছেন? প্রায় ছয় মাসের বেশি সময় ধরে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। তাঁর জন্য ‘পাঙ্কু জামাই’, ‘মাই ডার্লিং’, ‘মা’, ‘ভালোবাসা ২০১৬’সহ বেশ কয়েকটি ছবির কাজ আটকে আছে। বারবার চেষ্টা করেও এসব ছবির প্রযোজক-পরিচালক অপুর কোনো সন্ধান পাচ্ছেন না। তাঁর নিকেতনের বাসাটাও এখন ভাড়া দেওয়া।

সেই সঙ্গে তাঁর ব্যবহৃত ফোন নাম্বার, ব্যবসাপ্রতিষ্ঠান সবই এখন বন্ধ। এরই মধ্যে বিষয়টি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতিকে জানিয়েছেন প্রযোজক-পরিচালকরা। কিন্তু কোনো উপায় মেলেনি। অবশেষে তাঁরা ঠিক করেছেন ‘অপুকে পাওয়া যাচ্ছে না’ মর্মে থানায় একটি জিডি করবেন।

Manual6 Ad Code

এ বিষয়ে ‘মাই ডার্লিং’ ছবির পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, ‘প্রযোজকের টাকা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কোনো নায়ক-নায়িকার নেই। আমিসহ অন্যান্য পরিচালক এরই মধ্যে শিল্পী সমিতিকে বিষয়টি জানিয়েছি। তারা কোনো পদক্ষেপ নেয়নি। অথচ কোটি টাকা লগ্নি করে আমরা অসহায়। এভাবে চলতে পারে না। বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী সপ্তাহেই আমরা থানায় জিডি করব। নিশ্চয়ই প্রশাসন অপুকে খুঁজে বের করে আমাদের সহযোগিতা করবে।’

Manual7 Ad Code

অপু বিশ্বাস ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। এরপর এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। ছবিটি ব্যবসা সফল হওবার পর অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হন। শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পেয়ে যায়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code