নিজেদের নাগরিকদেরই ঢুকতে নিষেধ নিউজিল্যান্ডের

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

নিজেদের নাগরিকদেরই ঢুকতে নিষেধ নিউজিল্যান্ডের

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :

 

Manual3 Ad Code

আগামী তিন সপ্তাহের মধ্যে নিজ দেশের নাগরিকদেরও দেশে প্রবেশ করতে দেবে না নিউজিল্যান্ড। সীমিত কোয়ারেন্টিন সুবিধার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

Manual6 Ad Code

 

বিভিন্ন দেশে নিউজিল্যান্ডের নাগরিক যারা থাকেন তারা সেসব দেশ থেকে নিউজিল্যান্ডে ঢোকার চেষ্টা করলে আজ থেকে আরো তিন সপ্তাহের মধ্যে সেটা করতে পারবেন না। খবর বিবিসি ।

Manual8 Ad Code

এর কারণ হিসেবে দেশটির সরকার সীমিত কোয়ারেন্টিন সুবিধার কথা বলছে বলে জানিয়েছে সংবাধমাধ্যমটি।

 

Manual4 Ad Code

গত ৬৭ দিনে নিউজিল্যান্ডে কমিউনিটি পর্যায়ে কোনো নতুন রোগী ধরা পড়েনি। এরমধ্যে ২২ জন রোগী বাইরে থেকে এসেছেন, তারা সবাই এমন দেশ থেকে নিউজিল্যান্ড আসছেন যেখানে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে।

 

দেশটিতে প্রায় ৬ হাজার লোক এখন পর্যন্ত কোয়ারেন্টিনে আছেন। এবং আগেই টিকিট নিশ্চিত করা ৩ হাজার ৫০০ লোক এই সপ্তাহে কোয়ারেন্টিনে ঢুকবেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code