কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির অফিস উদ্বোধন

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬

কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির অফিস উদ্বোধন

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং বি-১৪১৮ এর অর্ন্তভুক্ত কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নতুন অফিসের উদ্বোধন করা হয়েছে।

 

রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টায় সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগের সভাপতি শ্রমিকনেতা হাজী ময়নুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসের শুভ উদ্বোধন করেন।

 

এ উপলক্ষে শাখা অফিসে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সভাপতি শরিফ উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য শাহেদ আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক ট্রাক মালিক গ্রুপের কানাইঘাটের সভাপতি নজরুল ইসলাম, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউয়িনের সহ সভাপতি মানিক মিয়া, সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস সহিদ, কার্যকরী সদস্য শাহাব উদ্দিন, শায়কুল, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব শফিক আহমদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি এবাদুর রহমান লালই।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

বক্তব্য রাখেন, কানাইঘাট বাস স্ট্যান্ডের ম্যানেজার শ্রমিক নেতা ফিরোজ মিয়া, কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সাধারণ সম্পাদক সুহেল আহমদ শাহিন, সহ সভাপতি নিজাম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, কোষাধ্যক্ষ ইমরান আহমদ, সদস্য ফারুক আহমদ, সড়কের বাজার উপ-কমিটির সভাপতি আব্দুল্লাহ, গাছবাড়ী উপ-কমিটির সভাপতি কুদরত উল্লাহ, জকিগঞ্জ-শাহগলি বাজার উপ-কমিটির সভাপতি আলী হোসেন, কানাইঘাট দক্ষিণ বাজার অটোরিক্সা সিএনজি ৭০৭ শাখার সহ সভাপতি আব্দুল খালিক কালাই সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

Manual2 Ad Code

অনুষ্ঠান শেষে সংগঠনের জেলা নেতৃবৃন্দ কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্যদের মাঝে সংগঠনের পরিচয়পত্র তুলে দেন। অনুষ্ঠানে সংগঠনের জেলা নেতৃবৃন্দ কানাইঘাট বাজার উপ-কমিটির সদস্যদের সংগঠনের নিয়ম-কানুন মেনে অফিস পরিচালনা সহ সকলের সাথে সু-সম্পর্ক বজায় রেখে ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর আহ্বান জানান। সেই সাথে সংগঠনের বিভিন্ন দাবী-দাওয়া বাস্তবায়নে একসাথে কাজ করা সহ সংগঠনের সদস্যদের কল্যাণে তহবিল সংগ্রহ সহ শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার থাকারও আহ্বান জানানো হয়।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code