সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬

সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে আটক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি নেতা আফসর উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

Manual7 Ad Code

একই সঙ্গে পুলিশের কাজে বাধা দেওয়া ও আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানিয়েছেন।

 

রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে এ ঘটনা ঘটে।

 

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল পুলিশ লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছিল। রাত ৯টার দিকে তারা খবর পান, মুলাগুল বাজারে একটি মামলার আসামি শাহিদ রানা ও সাদেক আহমদ নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য সংগঠিত হচ্ছে। পরে পুলিশ মুলাগুল বাজারের মানব সেবা মেডিকেল নামের একটি দোকানের সামনে গিয়ে তাদের আটক করে।

 

এ সময় বাজারের ব্যবসায়ী ও যুবলীগ নেতা সালেক আহমদ, সুহেল আহমদ, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা আবুল ফয়েজ, সালমান আহমদ, মাহবুব রশিদ ও সালেহ আহমদসহ কয়েকজন পুলিশের কাজে বাধা দেন বলে অভিযোগ ওঠে।

 

Manual8 Ad Code

অভিযোগ অনুযায়ী, শাহিদ রানার বড় ভাই উপজেলা বিএনপির সদস্য ও লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আফসর উদ্দিনের নেতৃত্বে তার আত্মীয়-স্বজনরা পুলিশের কাছ থেকে শাহিদ রানা ও সাদেক আহমদকে ছাড়িয়ে নেন।

 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা মুলাগুল এলাকায় গিয়ে ব্যাপক অভিযান চালান। তবে পাহাড়ি এলাকা হওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় লোকজন। তারা পুলিশের কাজে বাধা দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

এদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা আফসর উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

 

 

কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টার খবর পেয়ে মুলাগুল সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ বাজারে গিয়ে মামলার আসামি শাহিদ রানা ও সাদেক আহমদকে আটকের চেষ্টা করে। এ সময় বিএনপি নেতা আফসরসহ নিষিদ্ধঘোষিত লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে তাদের ছাড়িয়ে নেন।

 

(সুরমামেইল/এমআর)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code