সিলেট ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬
মেইল ডেস্ক:
“দালাল না ধরলে আর ঘুষ না দিলে লাইসেন্স মিলে না” সিলেট সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর বিরুদ্ধে এমন অভিযোগ দীর্ঘদিনের। এবার অভিযানে গিয়ে এমন অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৩ নভেম্বর) দুদক সিলেট জেলা কার্যালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিআরটিএ সিলেটের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে গাড়ির ফিটনেস নবায়নে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের বিনিময়ে সেবা প্রদানসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় সিলেট হতে একটি অভিযান পরিচালনা করা হয়।
মোট ৭১টি ফিটনেস নবায়নের আবেদন জমা পরে। মোট ৭১টি গাড়ি পরিদর্শনকালে একটি আবেদনে বিআরটিএ’র অফিসার ইঞ্জিন নম্বরে একটি নীল কালির বিশেষ গোল চিহ্ন প্রদান করেন। ইঞ্জিন নম্বর থেকে শুরু করে সব কিছু সঠিক থাকা সত্ত্বেও বিআরটিএ এর অফিসার বলেন নম্বর সঠিক নয় এবং গোল চিহ্ন দিয়ে চলে যান।
পরবর্তীতে এক দালাল আসে এসে টাকা দাবি করেন এবং দালালকে ৩৭০০ টাকা দেওয়ার পর গাড়ির ফিটনেস নবায়ন হয়ে যায়। এ বিষয়ে অভিযানকালে প্রয়োজনীয় কিছু রেকর্ডপত্র চাওয়া হয়েছে। রেকর্ডপত্র প্রাপ্তির পর পর্যালোচনা পূর্বক বিস্তারিত প্রতিবেদন কমিশনার বরাবর দাখিল করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি