সিলেটে নিষিদ্ধ সংগঠনকে সহযোগিতার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬

সিলেটে নিষিদ্ধ সংগঠনকে সহযোগিতার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
নিষিদ্ধঘোষিত একটি সংগঠনকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগে সিলেটের কানাইঘাট উপজেলার এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

Manual3 Ad Code

সোমবার (২৩ নভেম্বর) সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

Manual3 Ad Code

বহিষ্কৃত নেতার নাম আফসর হোসেন। তিনি কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য এবং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন।

 

সোমবার সিলেট জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বহিষ্কারের এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

 

Manual6 Ad Code

তবে বিজ্ঞপ্তিতে আফসর হোসেন কোন নিষিদ্ধ সংগঠনকে এবং কীভাবে সহযোগিতা করেছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমকেআই)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code